কাহারোল সরকারি ডিগ্রি কলেজ দিনাজপুর জেলার একটি সরকারি মহাবিদ্যালয়। এটি কাহারোল উপজেলার কেন্দ্রে অবস্থিত এবং ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স চালু আছে।
১৯৮৬ সালে প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক কোর্স, ১৯৮৮ সালে উচ্চ মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয়। ২০০৭ সালে স্নাতক (পাস) কোর্স চালু করা হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৫,৩৬৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩,৪৪১ জন এবং ফেল করেছে ১,৯২২ জন। ৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৬৪.১৬% এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ১.৮১%।